আইসিসি থেকে বছরে কত টাকা পায় বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে জানান, আইসিসি থেকে বিসিবি প্রতি বছরে নিজেদের মোট রাজস্ব আয়ের ৯০ শতাংশেরও বেশি অর্থ পায়। যে কারণে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থের বিষয়টি চিন্তা করা প্রয়োজন।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছে, আইসিসি থেকে বিসিবি প্রতি বছর মোট রাজস্বের প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ পেয়ে থাকে।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বোর্ডের অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কখনোই মোট আয়ের ৯০ শতাংশের বেশি নয়।’
আইসিসি থেকে আয়ের বাইরেও আন্তর্জাতিক হোম সিরিজের টেলিভিশন স্বত্ব, স্পনসরশিপ, জাতীয় দলের টাইটেল স্পনসর, আন্তর্জাতিক সিরিজের স্পনসর, কিট স্পনসরশিপ থেকেও উল্লেখযোগ্য আয় হয় বিসিবির।
প্রতিবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ আয়োজন করে অর্থ আয় করে থাকে বিসিবি। এছাড়া স্টেডিয়ামের টিকিট বিক্রি, গ্রাউন্ড রাইটস, এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআরের সুদও বিসিবির রাজস্বের অংশ।
২০২২-২৩ অর্থ বছরে বিসিবি ৫০০ কোটি ৭৬ লাখ টাকা আয় করে। যেখানে আইসিসি থেকে আয় ছিল ১৬৬ কোটি টাকা প্রায়। যেটি মোট আয়ের ৩২.৫ শতাংশ।
আইসিসি ২০২৪-২৭ চক্রে আইসিসি থেকে বিসিবির আয়ের পরিমাণ বেড়েছে। এই সময়ে আইসিসির মোট আয়ের ৪.৪৬ শতাংশ অর্থ পাবে বাংলাদেশ। যা প্রায় ২৯০ কোটি টাকা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ফুটবলারদের পুরস্কার ঘোষণা করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি