১৩ মে ২০২৬

আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ০৬:২১ এএম
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

বাংলাপ্রেস ডেস্ক:  গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দ্বিতীয় চিঠি পাঠিয়েছে আইসিসিকে। কেন ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে, সেটা পরিষ্কারভাবে জানিয়েছে বোর্ড। 

আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা। কিন্তু বোর্ডের নতুন দাবিতে যোগ হয়েছে আরও একটি বিষয় জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম

সে প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি চাইছে, ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা। এতে খেলোয়াড় ছাড়াও কোচ, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তারা থাকবেন।

বিসিবি তাদের সাম্প্রতিক চিঠিতে ভারত থেকে পাওয়া হুমকির কিছু ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের লিংকও আইসিসিকে দিয়েছে।

আইসিসি ইতিমধ্যে তাদের নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছে। পাশাপাশি কিছু বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির হাতেই রাখা হয়েছে। 

একই সঙ্গে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সূচি ও ভেন্যু পরিবর্তন করা সহজ নয়। সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি