৪ এপ্রিল ২০২৬

আজ ঢাকায় যুবলীগের মহাসমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ ঢাকায় যুবলীগের মহাসমাবেশ
বাংলাপ্রেস, ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজ দুপুর আড়াইটায় শুরু হবে মূল কর্মসূচি। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ দিন পর কোনো সমাবেশে শেখ হাসিনার উপস্থিতি ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সমাবেশ ও আশপাশের এলাকা ছেয়ে গেছে পোস্টার-ব্যানার-ফেস্টুনে। নেতাকর্মীদের প্রত্যাশা সমাবেশে প্রচুর মানুষের জনসমাগম হবে। এ মহাসমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার কিছু রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং বন্ধ করে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত এলাকা বা সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি