৮ সেপ্টেম্বর ২০২৬

আজ রাতে চ্যাম্পিয়নস লিগ শুরু, কখন রিয়াল-ইন্টার ম্যাচ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
আজ রাতে চ্যাম্পিয়নস লিগ শুরু, কখন রিয়াল-ইন্টার ম্যাচ?

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ। আর প্রথম রাতেই মহানাটকের অপেক্ষায় ফুটবল ভক্তরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান। আজ রাত ১টায় দুই দল নামবে মাঠে। 

লা লিগার শেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের অপ্রত্যাশিত হারের ক্ষত শুকাতে আজ ইউরোপের মঞ্চে মরিয়া হয়ে নামবে হোসে মরিনহোর দল। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামকে নিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ গত ম্যাচে আলো ছড়াতে পারেনি, এমনকি যোগ করা সময়ে পেনাল্টি মিস করে চরম খলনায়ক বনে গিয়েছিলেন এমবাপ্পে।

তবে নিজেদের চেনা আঙিনা বার্নাব্যুতে ভিনি-এমবাপ্পেদের আগুনে গতি ইন্টারের তিন ডিফেন্ডারের শক্ত রক্ষণব্যূহ ভেঙে গুঁড়িয়ে দিতে প্রস্তুত।

অন্যদিকে আত্মবিশ্বাসের চূড়ায় ভাসছে ইন্টার মিলান। ইতালিয়ান সিরি ‘আ’-তে গত ৫ সেপ্টেম্বর নাপোলির বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও লাউতারো মার্তিনেজের জাদুকরী জোড়া গোল ও মার্কাস থুরামের লক্ষ্যভেদে ৩-২ ব্যবধানের মহাকাব্যিক জয় পেয়েছিল তারা। 

সাম্প্রতিক পরিসংখ্যানে দুই দলই রয়েছে দারুণ ছন্দে।

সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে রিয়াল, অন্যদিকে চার জয় ও এক ড্র নিয়ে টানা ৫ ম্যাচ অপরাজিত ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য স্প্যানিশদের পক্ষেই কথা বলছে। দুই দলের শেষ চার সাক্ষাতের প্রতিটিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ, যার মধ্যে ২০২১ সালের ডিসেম্বরে বার্নাব্যুতে ২-০ গোলের জয়টি ছিল সর্বশেষ।

এদিকে একই সময়ে আরেক হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব পোর্তো।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি