৪ এপ্রিল ২০২৬

আ’লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত, ২ ডাক্তারসহ ১১ জন কোয়ারেন্টাইনে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আ’লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত, ২ ডাক্তারসহ ১১ জন কোয়ারেন্টাইনে

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত হওয়ার পর দুই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইন করা হয়েছে শহরের বেসরকারি হাসপাতাল আরোগ্য সদনের নার্স, আয়া, স্টাফসহ আরো নয়জনকে।

গত রোববার ১৯ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে শহরের কমলাপুর মহল্লা এলাকায় বসবাসকারী ওই আওয়ামী লীগ নেতার স্ত্রীকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দুইজন চিকিৎসক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে রাতেই তাকে ঢাকায় স্থনান্তর করেন। এদিকে এ খবর মঙ্গলবার খবর পাওয়া মাত্র প্রশাসনের তরফ থেকে তাকে চিকিৎসা দেয়া দুই চিকিৎসককে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। একই সাথে তাকে সেবা দেয়া তিন নার্স, তিন ওর্য়াড বয়, একজন আয়া, একজন ক্লিনার এবং একজন অফিস সহকারীসহ মোট ১১ জনকে হাসপাতালের ১০ম তলায় হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছেন হাসপাতাল কৃর্তপক্ষ। আরোগ্য সদন হাসপাতালের একজন পরিচালক আসম জাহাঙ্গীর চৌধুরী জানান, ওই আওয়ামী লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে, গত মঙ্গলবার সকালে এ খবর তারা জানতে পারেন।

এরপর এ বেসরকারি হাসপাতালে যেসব চিকিৎসক, নার্স ও স্টাফ ওই নারীকে চিকিৎসা দিয়েছেন তাদের হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান জানান, আমরা বিষয়টি জানার সাথে সাথে তাকে চিকিৎসা দেয়া ডাক্তার, নার্স, ওর্য়াড বয়সহ ১১ জনকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। একই সাথে তার স্বজন ও আশেপাশের যার যার সাথে তিনি মেলামেশা করেছেন তাদের সকলকে ট্রেস করে তাদেরকেও হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার কাজ চলছে। তিনি বলেন, এ বিষয়টি কোতয়ালী থানাকে দায়িত্ব দিয়েছি দেখভালের জন্য।কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআ বেলাল হোসেন বলেন, ওই আওয়ামী লীগ নেতার বাড়িটি লকডাউন করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি