৪ এপ্রিল ২০২৬

আ.লীগে থাকার যোগ্যতা হারিয়েছেন জাহাঙ্গীর আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আ.লীগে থাকার যোগ্যতা হারিয়েছেন জাহাঙ্গীর আলম
বাংলাপ্রেস ডেস্ক :আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন- গাজীপুরের সাবেক জাহাঙ্গীর আলম দলীয় ক্ষমার সুযোগ নিয়ে দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। তাকে আজীবনের জন্য বহিষ্কার করা উচিত। রোববার (১৪ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সুপারিশ করা হয়। গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে। দলের সম্পাদকমন্ডলী তাকে আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এই সুপারিশ পাঠানো হবে। সভা সূত্র জানায়, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বহিষ্কারের বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে উপস্থিত অধিকাংশ সদস্য তার এই প্রস্তাবকে সমর্থন করেন। মিটিংয়ে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি