৪ এপ্রিল ২০২৬

আ.লীগের কমিটি থেকে বাদ পড়লেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আ.লীগের কমিটি থেকে বাদ পড়লেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ২০ ও ২১ ডিসেম্বর। সম্মেলনে সভাপতি পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা নবম বারের মতো নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাকি ৭৯টি পদের মধ্যে ৪০ পদে নেতাদের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য সংখ্যা ৮১। সাতটি পদ খালি রেখে দুই দফায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, ধর্মবিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ, একজন সাংগঠনিক সম্পাদক ও তিনটি সদস্য পদ এখনও ফাঁকা রাখা হয়েছে। এই নবগঠিত কমিটি থেকে বাদ পড়েছেন বর্তমান সরকারের ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

ঘোষিত কমিটিতে দেখা যায়, আওয়ামী লীগের বিগত কমিটিতে মন্ত্রিসভার সদস্য ছিলেন প্রধানমন্ত্রীসহ ১৩ জন। এদের মধ্যে কমিটিতে মন্ত্রী আছেন প্রধানমন্ত্রীসহ ৫ জন। অপর চারজন হলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও হাছান মাহমুদ।

বাকি নয়জনকে বাদ হয়েছে। বাদ পড়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, বিগত কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া বাদ দেয়া হয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে। নুরুল মজিদ হুমায়ুন ও মুন্নুজান সুফিয়ান কার্যনিবার্হী সদস্য ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি