আ.লীগের সভাপতিমণ্ডলীর নতুন তিন সদস্য
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আজ শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী মহানগর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) শাসক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এতদিন দলের ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর এ তিনটি পদ শূন্য ছিল। করোনা মহামারিকালে সভাপতিমণ্ডলীর তিন সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে তাদের পদগুলো শূন্য হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি