৩ এপ্রিল ২০২৬

আমাকে হারাতে যে কোনো কিছুই করতে পারে চীন : ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমাকে হারাতে যে কোনো কিছুই করতে পারে চীন : ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাস মহামারিতে চীনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আমাকে হারাতে যে কোনো কিছুই করতে পারে চীন।

বুধবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসে বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির জন্য চীনকে দায়ী করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এই মহামারিতে যুক্তরাষ্ট্রেই ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আর মার্কিন অর্থনীতি পড়েছে এক ভয়াবহ মন্দার মধ্যে। ফলে আরও ৪ বছরের জন্য ট্রাম্পের নির্বাচিত হওয়াকে ফেলে দিয়েছে অনিশ্চয়তার মধ্যে।

চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার অনেক কিছুই করার আছে। কী ঘটছে তা আমরা খতিয়ে দেখছি।’ তিনি বলেন, ‘আমাকে এ নির্বাচনে হারাতে যা কিছু সম্ভব তার সব কিছুই করবে চীন।’

তিনি বলেন, চীনের ওপর বাণিজ্য ও অন্য নানা ইস্যুতে যে চাপ তিনি তৈরি করেছেন তা শিথিল করতে বেইজিং চায় ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে বিজয়ী হোক।

ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার রয়টার্সকে জানান, মার্চের শেষ দিকে এক ফোনালাপে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাকযুদ্ধ থামানোর বিষয়ে অনানুষ্ঠিকভাবে সম্মত হয়েছিলেন। তবে এখন তার অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই সময়ে দুই নেতা করোনাভাইরাস মোকাবিলায় সম্ভাব্য সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দেন। তবে সম্প্রতি ওয়াশিংটন ও বেইজিং ভাইরাসটি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ বাড়িয়েছে।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ও তার শীর্ষ সহযোগিরা চীন বিরোধী বক্তব্যের পরিমাণ বাড়ালেও সরাসরি প্রেসিডেন্ট শি জিনপিং-এর সমালোচনা বন্ধ রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট বরাবর তাকে নিজের বন্ধু হিসেবে আখ্যা দিয়ে এসেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি