৪ এপ্রিল ২০২৬

আমেরিকার স্কুল-কলেজ ২০২২ সাল পর্যন্ত বন্ধ হতে পারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমেরিকার স্কুল-কলেজ ২০২২ সাল পর্যন্ত বন্ধ হতে পারে

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের মহামারি ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার যে পদক্ষেপ নেয়া হচ্ছে আমেরিকায় এর সময়সীমা ২০২২ সাল পর্যন্ত বাড়াতে হতে পারে। এর ফলে ঘরে অবস্থান এবং স্কুল কলেজ ২০২২ সাল পর্যন্ত বন্ধ রাখতে হতে পারে।

মঙ্গলবার দেশটির হার্ভাড স্কুল অব পাবলিক হেল্থ এর গবেষকরা জানিয়েছেন। অর্থাৎ যতদিন করোনার প্রতিশেধক সহজ প্রাপ্য হচ্ছে অথবা জটিল রোগের চিকিৎসায় সেবার মান উন্নয় হচ্ছে, ততদিন পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলার কথা বললেন গবেষকরা। সিএনএন জানায়।

গতকাল মঙ্গলবার বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে হার্ভাড গবেষকরা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন, আর তাদের দেয়া তথ্য সরাসরি হোয়াইট হাউজ থেকে প্রকাশিত তথ্যের বিপরীত। হোয়াইট হাউসের দেয়া তথ্য মতে আসছে গ্রীষ্মেই এই মহামারি থেমে যাবে। করোনা মহামারির ফলে ভবিষ্যতে কি ধরণের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সে বিষয়ে তাদের গবেষনাও তুলে ধরেছে তাদের লেখায়। এমনকি আপাতত এ ভাইরাস নির্মূল হলেও ২০২৪ নাগাদ আবারও ফিরে আসতে পারে এই সার্স-কোভিড০২ ভাইরাস। তাই এই ভাইরাসের ওপর নজরদারি রাখার কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

হার্ভাড গবেষনা দলের কথায় এই ইঙ্গিত মেলে যে, যদি সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি মেনে চলা না হয় তবে করোনাভাইরাসটি আবারও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

হার্ভাড স্কুল অব পাবলিক হেল্থ এর মহামারি বিষয়ের অধ্যাপক এবং এই গবেষনার লেখক ডা. মার্ক লিপসিচ বলেন, ' করোনাভাইরাস ঠেকাতে যদি অন্তবর্তি দূরতাব কার্যকর ভূমিকা রাখে, তবে সেটি বেশ কয়েক বছর ধরে চলতে পারে। একটা লম্বা সময়।' তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন যে, 'করোনাভাইরাসে আক্রান্ত হলে মানুষের দেহ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে কিনা সে বিষয়টি এখনও পরিস্কার নয়। কারণ এটি সম্পূর্ণ একটি নতুন ভাইরাস।'

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি