৫ আগস্ট ২০২৬

আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা তাদেরই পাওয়া উচিত: ইয়ামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম
আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা তাদেরই পাওয়া উচিত: ইয়ামাল

বাংলাপ্রেস ডেস্ক:   বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। শিরোপার অন্যতম দুই বড় দাবিদারের এই লড়াই নিয়ে মন্তব্য করেছেন স্পেনের মূল তারকা লামিন ইয়ামাল।

তিনি বলেন, ‘তারা আমাদেরকে ভয় পাওয়া উচিত, কারণ আমরা তাদের দুই বার হারিয়েছি। আমরা তাদের ভয় পাচ্ছি না। যদি কেউ আত্মবিশ্বাসের সঙ্গে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারে, তাহলে সেটা আমরাই। আমি মনে করি আমরা এই টুর্নামেন্টের সেরা দুই দল।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই খুব খুশি, খুব উত্তেজিত। আমরা সবকিছু উজাড় করে দেব, তারা যেন আস্থা রাখে এবং সেমিফাইনালে ওঠার আনন্দ উদযাপন করে।’

ফ্রান্সের বিপক্ষে কৌশলগত এবং মানসম্পন্ন এক লড়াইয়ের অপেক্ষায় থাকা আছেন বার্সেলোনার এই খেলোয়াড়। তিনি বলেন, ‘আমি আশা করছি তারা আমাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলবে, তবে পুরো ম্যাচ ধরে নয়। কোনো দলই পুরো মাঠজুড়ে এক-বনাম-এক লড়াই করবে না। আমরা সবাই জানি ফ্রান্সের উপরে ও নিচে মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং তারা অনেক শারীরিক শক্তির খেলা খেলে। আমরা নিজেদের মতো করেই খেলব এবং বল দখলে রাখার চেষ্টা করব। আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলতে যাচ্ছি, জানি সবকিছু ভালো হবে, ম্যাচের জন্য প্রস্তুত আছি এবং সেই দিনটা আসার অপেক্ষায় আছি।’

স্পেন ও ফ্রান্সের মধ্যকার সবচেয়ে স্মরণীয় লড়াইগুলোর একটি ছিল ২০২৪ ইউরোতে। সেবার শিরোপা জেতা স্পেনের হয়ে দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়েছিলেন ইয়ামাল, যা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিল তার দলকে। তিনি বলেন, ‘আশা করি সেটা আবার হবে, আমি সত্যিই চাই সেই দিনটা এখনই আসুক।’

আগামী বুধবার রাত ১টায় শুরু হবে স্পেন ও ফ্রান্সের এই সেমিফাইনাল। বিজয়ী দল উঠবে ফাইনালে। এটি হবে ফ্রান্সের টানা তৃতীয় ফাইনাল—এর আগে ২০১৮ সালে চ্যাম্পিয়ন এবং ২০২২ সালে রানার্সআপ হয়েছিল তারা। অন্যদিকে স্পেনের জন্য এটি হবে ইতিহাসে দ্বিতীয় ফাইনাল। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি