১৬ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কলম্বিয়ার কিংবদন্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কলম্বিয়ার কিংবদন্তি

কলম্বিয়ার কিংবদন্তি রদ্রিগেজ।

বাংলাপ্রেস ডেস্ক:  চাইলে আরো এক-দুই বছর খেলতে পারতেন হামেস রদ্রিগেজ। তবে সেই সুযোগ নিলেন না কলম্বিয়ার কিংবদন্তি।

৩৫ বছর বয়সে পথচলাটা থামিয়ে দিলেন তিনি।

তাতে থেমে গেল ১৫ বছরে দীর্ঘ দৌড়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন রদ্রিগেজ।

বিদায়ি বার্তায় রদ্রিগেজ লিখেছেন, ‘হৃদয়ের গভীর থেকে আপনাদের জানাতে চাই বহু বছর, অজস্র ম্যাচ, অনাবিল আনন্দ আর কঠিন সব মুহূর্তের পর আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানার সময় এসেছে : কলম্বিয়া জাতীয় দলের হয়ে আমার এই দীর্ঘ যাত্রা।

২০১১ সালে বলিভিয়ার বিপক্ষে অভিষেক হয় রদ্রিগেজের। অভিষেকে গোল করা ৩৫ বছর বয়সী তারকার কাছে কলম্বিয়ার জার্সি পরাটা ছিল স্বপ্নের। সাবেক রিয়াল মাদ্রিদ অ্যাটাকিং মিডফিল্ডার লিখেছেন, ‘এই জার্সি গায়ে চড়ানো ছিল আমার কাছে এক স্বপ্নের মতো। একই সঙ্গে এক বিশাল দায়িত্বেরও।

যখনই মাঠে নেমেছি অনুভব করেছি যে শুধু নিজের জন্য খেলছি না। খেলেছি আমার পরিবার, আমার সতীর্থ এবং হাজার হাজার কলম্বিয়ানদের জন্য, যারা আমাদের সবাইকে নিয়ে স্বপ্ন দেখতেন।’দলকে নেতৃত্ব দেওয়াটা গর্বের ছিল জানিয়ে রদ্রিগেজ বার্তায় লিখেছেন, ‘১০ নম্বর জার্সি এবং অধিনায়কের আর্মব্যান্ড পরার গৌরব অর্জন করেছি। কলম্বিয়ার প্রতিনিধিত্ব করার অর্থ কী, তা উপলব্ধি করে প্রতিটি মুহূর্ত শ্রদ্ধা ও দায়িত্ববোধের সাথে তা পালন করার চেষ্টা করেছি। ভালো দিনের বিপরীতে বহু কঠিন সময়ের মুখোমুখিও হতে হয়েছে; কিন্তু এই জার্সি নিয়ে গর্ব অনুভব করা কখনো থামাইনি।

’দলের হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছেন রদ্রিগেজ। তিনি লিখেছেন, ‘অত্যন্ত শান্ত ও তৃপ্ত হৃদয়ে বিদায় নিচ্ছি। কারণ আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। প্রতিটি মুহূর্তের জন্য আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ কলম্বিয়াকে।’

দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন রদ্রিগেজ। সাবেক স্ট্রাইকার রামদেল ফ্যালকাওয়ের (৩৬) পর সর্বোচ্চ ৩১ গোল তার। নামের পাশে অ্যাসিস্ট ৪৩টি। ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট।

রদ্রিগেজের ক্যারিয়ারের শেষ ম্যাচ ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি। টাইব্রেকারে হেরে যায় তারা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন রদ্রিগেজ। কলম্বিয়ান ক্লাব আতলেতিকো ন্যাসিওনালের হয়ে এ বছর চুক্তি করেছেন তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি