৪ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগ চায় দেশের মানুষ ভালো থাকুক : রমেশ চন্দ্র সেন এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আওয়ামী লীগ চায় দেশের মানুষ ভালো থাকুক : রমেশ চন্দ্র সেন এমপি

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও থেকে : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন। এ দলে কোন বিভেদ নেই। আওয়ামী লীগ জনগণের সাথে সমন্বয় করে প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ করেই যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, রুহিয়া থানাকে খুব শীঘ্রই উপজেলাতে রূপান্তরিত করা হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সেই সাথে এখানে একটি থানা আ.লীগ কমিটি গঠন করা হবে। এ কমিটি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করবে।

আওয়ামী লীগ চায় দেশের জনগণ ভালো থাকুক, দেশ উন্নয়নের রোড মডেলে পরিণত হোক। তারই ধারাবাহিকতায় আ.লীগ সরকার কাজ করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ রমেশ চন্দ্র সেন

রুহিয়া থানা আওয়ামী লীগের সমন্বয়কারী আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, মাহবুবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক অধ্য জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল চন্দ্র সেন প্রমুখ।

আলোচনা সভায় রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে খুব অল্প সময়ের মধ্যে রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে বলে জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি