৪ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শনিবার

বাংলাপ্রেস ডেস্ক: শনিবার (১২ জুন) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১১ জুন) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতেই এ সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করা হয়েছে। তিনটি আসনে ৯৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম জমা দিয়েছেন। নির্বাচন কমিশন গত ২ জুন এ তিনটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ জুন। তফসিল ঘোষণার সময় উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুনর্র্নিধারণ করেছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৮ জুলাই এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের এমপি আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি