২৭ জুলাই ২০২৬

‘আপনাদের ভালোবাসাই শক্তি’—সমর্থকদের উদ্দেশে স্কালোনির বার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
‘আপনাদের ভালোবাসাই শক্তি’—সমর্থকদের উদ্দেশে স্কালোনির বার্তা

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সপ্তাহখানেক পর এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিজ শহর পুহাতো ছেড়ে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই আবেগী বার্তা দিয়েছেন।

চিঠিতে ফাইনালে শিরোপা জিততে না পারার আক্ষেপের পাশাপাশি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন স্কালোনি। 

বিশ্বকাপের পর পুহাতোয় ফিরে মানুষের অকুণ্ঠ ভালোবাসার অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘সবার আগে শুধু এটুকু বলতে চাই, আপনাদের আরেকটি ট্রফি জয়ের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। আমাকে ক্ষমা করবেন।

তবে আমি চাই, আপনারা আমার যোদ্ধাদের মনে রাখুন। আমি আমার স্ত্রীকে ফুটবলারদের কথা বলার সময় যোদ্ধা নামেই সম্বোধন করি।’

সমালোচকদের উদ্দেশ্যে স্কালোনি লিখেছেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি।

আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফএর সব কর্মকর্তা-কর্মচারী, যারা নীরবে আমাদের জন্য কাজ করে গেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ আরো লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না।

তবু মনে হলো, আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।’

স্কালোনি তার খোলা চিঠির শেষটা করেছেন এভাবে—‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে এক অমূল্য সম্পদ আছে।’ সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি