৫ আগস্ট ২০২৬

আর্জেন্টিনা নয়, ফ্রান্স-স্পেন ম্যাচের জয়ী দলই হবে বিশ্বচ্যাম্পিয়ন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
আর্জেন্টিনা নয়, ফ্রান্স-স্পেন ম্যাচের জয়ী দলই হবে বিশ্বচ্যাম্পিয়ন?

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপে আত্মবিশ্বাসী মেজাজেই এগিয়ে যাচ্ছে ফ্রান্স ও স্পেন। ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দল দুটি। এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে। স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া মন্তব্য করেছেন, ফ্রান্স-স্পেনের এই লড়াই থেকেই বের হবে বিশ্বচ্যাম্পিয়ন।

ম্যাচ শেষে স্পেনকে কেমন দেখলেন, এমন প্রশ্নে কোর্তোয়া বলেন, ‘তারা অবশ্যই বিশ্বকাপ জিততে পারে, কারণ তাদের অনেক বিশ্বাস আছে এবং দলটাও দুর্দান্ত। আমার মনে হয়, এই সেমিফাইনালের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন।’

এই মন্তব্যে কার্যত আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও নরওয়েকে নিয়ে গঠিত টুর্নামেন্টের অন্য অংশটিকে অগ্রাহ্য করেছেন কোর্তোয়া।

টুর্নামেন্টের ফলাফল নিয়ে কোর্তোয়ার এই মন্তব্য অনেকটাই মিলে যায় লামিন ইয়ামালের কথার সঙ্গে। যদিও ইয়ামাল প্রকাশ্যে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের সম্ভাবনা উড়িয়ে দেননি। 

বিজয়ী দলের এই খেলোয়াড়ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরাই বিশ্বকাপের সেরা দুই দল। যদি কেউ তাদের বিপক্ষে জিততে পারে, তাহলে সেটা আমরাই।’

বিশ্বকাপের অন্য ব্র্যাকেটের শেষ আটের লড়াইয়ে আজ রাত ও কাল সকালে মুখোমুখি হবে যথাক্রমে ইংল্যান্ড-নরওয়ে ও আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। দুই ম্যাচের বিজয়ী মুখোমুখি হবে সেমিফাইনালে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি