২৪ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার জবাব দিলেন মেসির স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার জবাব দিলেন মেসির স্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া আর্জেন্টিনার। দুর্দান্ত খেলেও ফাইনালে হেরে শিরোপা হাতছাড়ায় ব্যথিত পুরো টিম।

আর্জেন্টিনা বিরুদ্ধে সুবিধা পাওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে। এমনিতেই শিরোপা হারের বেদনা, তার ওপর অযাচিত দোষারোপ। এতে টালমাটাল অবস্থায় আর্জেন্টাইন ফুটবল দল ও সমর্থকরা।

ক্রীড়া সংবাদমাধ্যম অলফুটবলের প্রতিবেদনে বলা হয়, এই সময় দেশের পক্ষে দাঁড়িয়ে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে একটি শক্তিশালী বার্তা শেয়ার করেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী কনি আনসালদি।

মুহূর্তে ভাইরাল হয়ে তার বার্তাটি। পোস্টে হাজার হাজার কমেন্ট ও লাইক পড়ে আর্জেন্টাইন ও ভক্ত সমর্থকদের।

আর্জেন্টাইন এই অভিনেত্রীর পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ান মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এ সময় রোজারিওতে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার।

এই সমালোচনার অংশ হিসেবে আমেরিকার অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে ‘পৃথিবীর সবচেয়ে বর্ণবাদী দেশ’ বলে মন্তব্য করেছিলেন।

এ সময় আন্তোনেলা আর্জেন্টিনার মানুষের মধ্যকার ঐক্য তুলে ধরতে বার্তাটি শেয়ার করেন। তাতে লেখা ছিল, ‘আমি আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আর্জেন্টিনায় আমরা সবাই একটি পরিবারের মতো। পরিবারের সদস্যরা একে অপরকে খেপাতে পারে বা সমালোচনা করতে পারে, কিন্তু বাইরের কেউ যদি আমাদের নামে কুৎসা রটায়, তবে আমরা অবশ্যই একে অপরকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হব।সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি