১৩ মে ২০২৬

আর্জেন্টিনার দল ঘোষণায় বড় চমক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম
আর্জেন্টিনার দল ঘোষণায় বড় চমক

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ভেনেজুয়েলাপুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনাএই দলে রয়েছে বড় চমক, প্রথমবারের মতো ডাক পেয়েছেন নতুনফুটবলার

এদিকে ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ম্যাচ খেলেননি লিওনেল মেসিকিন্তু ফিট হয়ে ওঠা এলএম টেনও আছেন আর্জেন্টাইন স্কোয়াডে।

অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে কোচ স্কালোনি সবচেয়ে বড় চমক দিয়েছেন নতুন তিন ফুটবলারকে স্কোয়াডে রেখে।

মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো আছেন প্রীতি ম্যাচের দলে। এছাড়, দীর্ঘ সময় ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২২ সালে। 

এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

আগামী ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি