১৬ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ কবে, কোথায়?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ কবে, কোথায়?

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  এই শেষ, ফুটবলের জাদুকর মেসিকে এরপর আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই মহাতারকা।

তখন থেকেই গুঞ্জন ছিল, বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে সম্মানের সঙ্গে বিদায় দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

অবশেষে সে গুঞ্জন সত্যি হলো। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার দলে রাখা হয়েছে মেসিকে।

৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে প্রিয় অধিনায়ককে সম্মান জানাতে ঢল নামবে আর্জেন্টিনা ভক্তদের। এএফএ সভাপতি ক্লাউডিও তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক এবং অধিনায়ক লিওনেল মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যেন ঘরের মাঠে ৬ অক্টোবর তিনি এমন এক বিদায় সংবর্ধনা পান যা তার শতভাগ প্রাপ্য।’

এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। 

তবে বিশ্বকাপের ফাইনালে গোলযোগের কারণে ফিফার নিষেধাজ্ঞা পাওয়ায় লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে মাঠে দেখা যাবে না।

অন্যদিকে, সাম্প্রতিক কিছু শাস্তিমূলক নিষেধাজ্ঞার মেয়াদ অক্টোবরের শুরুতেই শেষ হয়ে যাওয়ায় পূর্ণ গ্যালারিতেই এই বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বেনিন ম্যাচের আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা

।বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি