২৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনার জালে কাব্রালের গোলই পেল বিশ্বকাপের সেরা স্বীকৃতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
আর্জেন্টিনার জালে কাব্রালের গোলই পেল বিশ্বকাপের সেরা স্বীকৃতি

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাব্রাল।

বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার অবিশ্বাস্য গোলটি বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে।

মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে দূরপাল্লার দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে ২-২ সমতা ফেরান লোপেস কাব্রাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নিলেও, কাব্রালের সেই অনবদ্য গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

ফিফা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে কাব্রালের গোল। এর মাধ্যমে অভিষেক বিশ্বকাপেই দারুণ এক অর্জন যোগ হলো কেপ ভার্দের ঝুলিতে। 

এর আগে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর রাউন্ড অব ৩২ পর্বের ভোটেও সহজেই সেরা হয়েছিল এই গোলটি। পরে চূড়ান্ত ভোটাভুটিতেও শীর্ষে থেকে পুরো টুর্নামেন্টের সেরা গোলের সম্মান নিজের করে নেন লোপেস কাব্রাল।

এই পুরস্কারের মাধ্যমে নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানকে আরও স্মরণীয় করে রাখল কেপ ভার্দে। লোপেস কাব্রালের এই অসাধারণ গোল এখন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলগুলোর কাতারে জায়গা করে নিয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি