১৩ আগস্ট ২০২৬

বাবা হারিয়ে শোকার্ত মেসির পাশে রোনালদো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম
বাবা হারিয়ে শোকার্ত মেসির পাশে রোনালদো

বাংলাপ্রেস ডেস্ক:  বাবা হোর্হে মেসির মৃত্যুর পর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অনুভূতি জানিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন এক পোস্টে তিনি জানান, বাবাকে হারানোর শূন্যতা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। এই কঠিন সময় কীভাবে পার করবেন, সেটিও তার কাছে স্পষ্ট নয়। জীবনের অন্যতম প্রধান অনুপ্রেরণাকে হারিয়ে যেন সবকিছু থমকে গেছে—এমন অনুভূতিও প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা।

মেসির ওই পোস্ট প্রকাশের কিছুক্ষণ পরই সেখানে মন্তব্য করেন তার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পর্তুগিজ তারকা লেখেন, ‘তোমার ও তোমার পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে শক্ত থাকো লিও; তোমার জন্য অনেক শক্তি কামনা করছি।’

মেসির বাবা হোর্হে মেসি গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং শেষ দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বাবার মৃত্যুর পর কয়েক দিন কোনো মন্তব্য না করলেও বুধবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শোক ও অনুভূতির কথা জানান ৩৯ বছর বয়সি মেসি।

চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে বহুবার মুখোমুখি হলেও ব্যক্তিগত এই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত রাখলেন রোনালদো।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি