১৮ নভেম্বর ২০২৬

দুই দিন ঘরে বন্দী থেকে শুধু মদ খেতাম’, অতীত নিয়ে মুখ খুললেন রুনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
দুই দিন ঘরে বন্দী থেকে শুধু মদ খেতাম’, অতীত নিয়ে মুখ খুললেন রুনি

বাংলাপ্রেস ডেস্ক:  ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি জানিয়েছেন, খেলোয়াড়ি জীবনের সোনালি সময়ে তিনি ভয়াবহ মানসিক সমস্যায় পড়ে গিয়েছিলেন। মঙ্গলবার প্রকাশিত ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট’ পডকাস্টের একটি পর্বে তিনি এ কথা বলেন।

ইংল্যান্ডের অন্যতম সফল এই ফুটবলার ক্যারিয়ারের শুরুর বছরগুলোতে মানসিক সমস্যা ও মদের নেশার সঙ্গে লড়েছেন বলে জানান। এতটাই যে, আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি! ৪১ বছর বয়সী রুনি বলেন, ‘২০-এর কোঠার মাঝামাঝি পর্যন্ত, একেবারে তলানিতে না ঠেকা পর্যন্ত (নিজের সঙ্গে স্বস্তি বোধ করতে শুরু করার আগে) অপেক্ষা করতে হয়েছে। আমি বাড়ি গিয়ে দুই দিন ঘরে নিজেকে আটকে রাখতাম, আর শুধু মদ খেতাম। সম্ভবত খেলোয়াড়ি জীবনের সবচেয়ে ভালো সময়টাতেই।’

তিনি আরও বলেন, ‘আমি এমন এক জায়গায় পৌঁছেছিলাম, যেখানে আপনি আত্মহত্যার কথা ভাবতে শুরু করেন। কারও আশপাশে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষ দেখতে চাইতাম না। দোকানে যেতেও চাইতাম না।’

রুনি জানান, এই অবস্থা তার বিয়েকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছিল। তবে সেরে ওঠার পেছনে স্ত্রী কোলিনের ভূমিকা ছিল মূল। তবু তার মতে, মদের নেশা মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। তিনি বলেন, ‘ফুটবল মাঠে আমি সব সময় স্বচ্ছন্দ ছিলাম। কিন্তু বাকি সবকিছু সামলাতে আমি সত্যিই হিমশিম খেতাম।’

পরে থেরাপি নিলেও ফুটবলে মানসিক স্বাস্থ্য ও পুরুষত্ব নিয়ে প্রচলিত সংস্কৃতি তাকে আগে সাহায্য চাইতে দেয়নি বলে জানান রুনি। তিনি বলেন, ‘আপনি কোনো দুর্বলতা দেখাতে চাইবেন না, তাই লুকানোর চেষ্টা করতে হবে। নিজের অবস্থা বুঝতে পারলেও সেটা মেনে নেওয়া কঠিন ছিল। কারণ মনে হতো, এটা স্বীকার করলে পুরুষত্ব কমে যাবে।’

রুনি ২০২১ সালে খেলা ছেড়েছেন। এরপর কোচ হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০২৪ সালে ছিলেন প্লাইমাউথ আর্গাইলের দায়িত্বে। কোচিংয়ের পাশাপাশি তিনি বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। এখন তাকে ব্রিটিশ রিয়ালিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি গেট মি আউট অব হিয়ার’-এ দেখা যাচ্ছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি