১৮ নভেম্বর ২০২৬

হালান্ডের শেষ মুহূর্তের গোলে অবিশ্বাস্য জয় পেল নরওয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
হালান্ডের শেষ মুহূর্তের গোলে অবিশ্বাস্য জয় পেল নরওয়ে

বাংলাপ্রেস ডেস্ক:  ম্যাচের শেষ বাঁশি বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। রেফারি বাঁশিতে ফু দিলেই ড্রয়ে মাঠ ছাড়বেন দুই দলের ফুটবলাররা।

ঠিক এমন মুহূর্তেই সব হিসাব পাল্টে দিলেন আর্লিং হালান্ড। পেনাল্টি থেকে গোল করে।

হালান্ডের ঠান্ডা মাথার স্পটকিকেই দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য জয় পেল নরওয়ে। সেই সঙ্গে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করল দলটি।

আর ডেনমার্ককে ছিটকে যেতে হলো শেষ মুহূর্তের হতাশায়।

‘এ৪’ গ্রুপের লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে শুরুটা ভালো হয়নি নরওয়ের। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডেনমার্ক। প্রথমে গোল করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ।

ম্যাচের ১৪ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডেনমার্কের অধিনায়ক পিয়েরে-এমিল হইবার্গ। তাতে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে যায় ডেনমার্ক। ৩৭ মিনিটে সতীর্থ মার্টিন ওডেগার্ডের অ্যাসিস্টে গোলবারের কাছ থেকে এক গোল শোধ দেন হালান্ড। 

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা নরওয়ের।

কিন্তু সময় ফুরিয়ে আসছে সমতায় ফেরা হচ্ছে না হালান্ডের। অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে সমতায় ফেরে নরওয়ে। আন্দ্রেয়াস শেলদ্রেরুপের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জোরালো শটে গোল করেন আর্সেনালের অধিনায়ক ওডেগার্ড। তাতে ২-২ সমতায় ফেরে ম্যাচ।

সমতায় থেকে ম্যাচ শেষ করতে পারলেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ ছিল ডেনমার্কের। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে ঘটে নাটকীয় ঘটনা। ডি-বক্সের ভেতর জোয়াকিম অ্যান্ডারসেনের হাতে বল লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। 

স্নায়ুচাপের সেই মুহূর্তে স্পটকিক নিতে এগিয়ে আসেন হালান্ড। নিখুঁত শটে বল জালে পাঠানোর পরেই জার্সি খুলে হালান্ডের উদযাপন। দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় তারা। বিপরীতে পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হলো ডেনমার্কের।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি