বাহরাইনের বিপক্ষে ম্যাচ বাতিল করল ইরান
ইরানের অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল।
বাংলাপ্রেস ডেস্ক: বাহরাইনের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে ইরানের অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমটি বলছে, বাহরাইনসহ আরও কয়েকটি দেশের বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ বাতিল করেছে ইরান। তবে এ সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত এলো। সম্প্রতি ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
যদিও ইরান ফুটবল ফেডারেশন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। বর্তমানে তুরস্কে প্রশিক্ষণ ক্যাম্পে আছে ইরানের অনূর্ধ্ব-২৩ দল। ইরানের এই সিদ্ধান্তের বিষয়ে বাহরাইনও এখনও কিছু জানায়নি। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি