১৩ মে ২০২৬

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ এএম
‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

বাংলাপ্রেস ডেস্ক:   ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি বলেছেন, বাংলাদেশ দলে বিশ্বকাপের ক্রিকেটারের অভাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইংলিশ এই তারকা  অলরাউন্ডার।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছে । তিনি বলেন, আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।

তারকা এই অলরাউন্ডার বলেন, এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।

কাটার মাস্টার মোস্তাফিজু রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে মঈন আলী বলেন, অবশ্যই ফিজ আছে। আমি জানি ফিজ বিশ্বমানের, কিন্তু সে তখনও খেলছিল। তবে দলে চরিত্রও দরকার। আর সৎভাবে বলতে গেলে, আমার মনে হয় তারা সেই জায়গাটায় একটু ঘাটতিতে আছে। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে। কিন্তু সব দিক থেকে নয়, বিশেষ করে মানসিক দিক থেকে। ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে খুব শক্ত ছিল।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি