৮ মে ২০২৬

বাংলাদেশে কাজ করতে আগ্রহী ব্রাজিলিয়ান কোচ, জানালেন বেতন চাহিদা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:২৫ পিএম
বাংলাদেশে কাজ করতে আগ্রহী ব্রাজিলিয়ান কোচ, জানালেন বেতন চাহিদা

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ জাতীয় দলের জন্য কোচ খুঁচঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। তাদের সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে। সেই তালিকায় নাম আছে ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল।

বাংলাদেশের দায়িত্ব নিতে ২৫-৩০ হাজার ডলার (৩০-৩৬ লাখ টাকা) বেতন চেয়েছেন মিকেল। তবে দরকষাকষি করতেও রাজি আছেন ৫৭ বছর বয়সী এই কোচ।

এমনটাই জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন। আজ বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘কোচদের কিন্তু এখনো সাক্ষাৎকার চলছে। তিন দিনের যে কথা হয়েছে মনে হয় আরও দুই একটা দিন লাগবে। কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো ৩০, ৪০, ৪৫ মিনিট লাগে। হয়তো একেকদিন দুজন তিন জন করে সাক্ষাৎকার নিচ্ছি।’

কোচ নিয়োগে বাফুফে এখনো বাজেট ঠিক করেনি বলে জানান হিল্টন। তিনি বলেন, ‘না এটা আমরা এখনো ঠিক করিনি। জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে। কাজের অভিজ্ঞতা, তারপর ওনার প্রো-লাইসেন্স, তারপর ন্যাশনাল টিমে কাজ করছে কোথায় কোথায় কাজ করছে এই জিনিসগুলো সামনে রেখেই আগাচ্ছি।’ সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি