১৩ মে ২০২৬

বাংলাদেশের জয়ে ভারতের আনন্দের নেপথ্যে কী?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:২০ পিএম
বাংলাদেশের জয়ে ভারতের আনন্দের নেপথ্যে কী?

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে হারের পর পাকিস্তান শুধু সিরিজেই পিছিয়ে পড়েনি, ধাক্কা খেয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। এই জয়ের সুবাদে লাভ হয়েছে ভারতের। তাই টাইগারদের জয়ে খুশি তারা।

এক ধাপ এগিয়ে ভারত এখন পাঁচ নম্বরে, আর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। অন্যদিকে বাংলাদেশ উঠে এসেছে ষষ্ঠ অবস্থানে।

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, আট টেস্ট শেষে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড তিন ম্যাচে পেয়েছে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। আর চার ম্যাচ শেষে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

দুই টেস্ট খেলে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা, এরপরই রয়েছে ভারত। শুবমান গিলের দল ৯ টেস্ট শেষে পেয়েছে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল তিন টেস্ট শেষে পেয়েছে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।

বাংলাদেশের জয়ে এক ধাপ পিছিয়েছে ইংল্যান্ডও। বেন স্টোকসের দল এখন অষ্টম স্থানে। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট শতাংশ ৩১.৬৭। তালিকার শেষ দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজ আট টেস্ট শেষে পেয়েছে মাত্র ৪.১৭ শতাংশ পয়েন্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট দেওয়া হয়। ম্যাচ ড্র হলে দুই দলই পায় ৪ পয়েন্ট করে। অর্জিত পয়েন্ট ও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের হিসাব থেকেই নির্ধারণ করা হয় প্রতিটি দলের পয়েন্ট শতাংশ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি