১৪ মে ২০২৬

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান
বাংলাপ্রেস ডেস্ক: লড়াইটা শেষ পর্যন্ত করেছিলেন রোহানাত দৌলা বর্ষণ। তবে শেষরক্ষা করতে পারেননি। সেমির আশায় জল ঢালার সাথে সাথে পাকিস্তান যুব দলের কাছে মাত্র ৫ রানে হেরে গেছে ‍জুনিয়র টাইগাররা। আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে জুনির টাইগারদের ৩৮.১ ওভারের মধ্যেই পাকিস্তানের দেয়া লক্ষ্য টপকাতে হতো। ধারাবাহিক বিরতিতে উইকেট পড়লেও সেমির লক্ষ্যের খুব কাছেই পৌঁছে গিয়েছিল জুনিয়র টাইগাররা। বর্ষণের লড়াকু ইনিংস লক্ষ্যের প্রায় কাছে নিয়ে গিয়েছিল তাদের। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মারুফ মৃধা। তাই পাঁচ রানের হার মেনে নিতে হয়েছে মাহফুজুর রহমান রাব্বির দলকে। প্রথমে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে ১৫৫ রানেই অলআউট করে দিয়েছিলেন বর্ষণ ও শেখ পারভেজ জীবনরা। দুজনেই দলের হয়ে নিয়েছেন চারটি করে উইকেট। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটার। ৩৫ ওভার ৫ বলে ১৫০ রানেই অলাউট হয়েছে রাব্বির দল। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ শিহাব জেমস। আর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বোলার বর্ষণ। তিনি ২৪ বলে ২১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি