২১ জুলাই ২০২৬

বেলজিয়াম কোচের পদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
বেলজিয়াম কোচের পদত্যাগ

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ মিশন শেষে পদত্যাগ করলেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দলের প্রধান কোচের পদ ছাড়ছেন ৬২ বছর বয়সি এই ফরাসি কোচ।

মূলত বিশ্বকাপে বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনালে তুললেও এর ওপর নিতে না পারায় আর দায়িত্বে থাকছেন না গার্সিয়া।

বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) জানিয়েছে, আগামী ৩১ জুলাই গার্সিয়ার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। দুই পক্ষের আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, এই চুক্তি আর নবায়ন করা হবে না। ফলে প্রায় দেড় বছরের দায়িত্ব পালনের পরই শেষ হচ্ছে তার বেলজিয়াম অধ্যায়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডোমেনিকো তেদেস্কোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গার্সিয়া। দায়িত্ব নেওয়ার পরই তিনি দলকে পুনর্গঠনের কাজ শুরু করেন এবং সফলভাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন।

বিশ্বকাপে বেলজিয়ামও দারুণ লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নেয় রেড ডেভিলস। তবে দলটির পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তনের কৃতিত্ব দেওয়া হচ্ছে গার্সিয়াকেই।

বিদায়ের ঘোষণায় গার্সিয়া বলেন, ‘বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, গত ১৮ মাসের দারুণ যাত্রা আর এগিয়ে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমি এমন একটি দল রেখে যাচ্ছি, যারা নেশন্স লিগের ‘এ’ লিগে খেলছে এবং বিশ্বের সেরা আট দলের একটি।’

নিজের সময়টাকে স্মরণ করে গার্সিয়া বলেন, ‘আমার অসাধারণ খেলোয়াড়দের, ক্রীড়া পরিচালক ভিনসেন্ট মানার্টকে ও বিশ্বকাপজুড়ে আমাদের সমর্থন দেওয়া সব সমর্থককে আন্তরিক ধন্যবাদ জানাই।’

একই সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘প্রজন্ম পরিবর্তনের যে প্রক্রিয়া, তা শুরু করতে পেরে আমি গর্বিত, সেই যাত্রায় বেলজিয়াম আরও সফল হোক- এটাই আমার কামনা।’

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি