৩ এপ্রিল ২০২৬

বগুড়া-৪ আসনে ৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বগুড়া-৪ আসনে ৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম
বাংলাপ্রেস ডেস্ক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোটের দৌড়ে এগিয়ে আছেন। ১১২টি কেন্দ্রের মধ্যে ৬৩ কেন্দ্রে হিরো আলম একতারা প্রতীকে ১১৪৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছেন ৯৪০০ ভোট। বগুড়া-৬ (সদর) আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরে বগুড়া-৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে রিটানিং অফিসারের কার্যালয়। বগুড়ার এই দুই আসনের নির্বাচনে মধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম রেজাউল করিম তানসেন (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা) মধ্যে। এছাড়া বগুড়া-৬ (সদর) আসনে ফলাফলে হিরো আলম তৃতীয় অবস্থানে রয়েছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি