১৩ মে ২০২৬

বিদায় পাকিস্তান, সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ বিকাল
বিদায় পাকিস্তান, সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড

বাংলাপ্রেস ডেস্ক:   পাকিস্তানের বিদায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে হেরেও সেমিফাইনালে চলে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

গতকাল শুক্রবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। কলম্বোয় অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ব্রিটিশরা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে এদিন জিতে টানা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেল।

ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আজ শনিবার পাল্লেকেল্লে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ২১২  রান করে পাকিস্তান। দলের হয়ে ১০০ রান করেন ফারহান। তিনি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ২টি সেঞ্চুরির রেকর্ড গড়েন। ৮৪ রান করেন ফখর জামান।

পাকিস্তানের ইনিংস শেষে আইসিসি জানায় সেমিফাইনালে যেতে হলে শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে হবে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলকে।

কিন্তু শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা ৩১ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ বলে ছক্কা হাঁকাতা না পরায় ৫ রানে হেরে যায় শ্রীলংকা। পাকিস্তান জয় পেলেও সেমিফাইনালের আগে বিদায় নেয়।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি