৪ এপ্রিল ২০২৬

বিএনপি চান না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপি চান না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক : আইনমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির কারণেই ইভিএম আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপি চান না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক। বিএনপি ভোট কারচুপির রাজত্ব সৃষ্টি করেছিল, এটা থেকে বের হয়ে আসার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম আনা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়য়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন চত্বর এলাকায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি’র মহাসচিব যে কথা বলেছেন এটা তাদের মনগড়া কথা। উনাদের অভ্যাসই হল এসব কথা বলা।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বের অনেক দেশেই ইভিএম প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহজ করার জন্য ও যাতে সহজভাবে প্রয়োগ করতে পারে এবং তারা যাকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন হয় সেই জন্যই ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি