বিএনপি অতীতের মতো ভুল না করে নির্বাচনে আসবে : কামরুল ইসলাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: বিএনপি অতীতের মতো ভুল না করে আগামী নির্বাচনে আসবে। না হলে তারা ভবিষ্যতে এমন সংকটে পড়বে, যেখান থেকে তাদের উত্তরণ করা সম্ভব হবে না; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন-বিএনপি দেশব্যাপী আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। পুলিশের ওপর হামলা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান কামরুল ইসলাম।
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বিএনপির ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। কোনো অবস্থায় বিএনপি ও জামায়াত অপশক্তিকে রাষ্ট্র ক্ষমতার আসতে দেয়া যাবে না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে বলেও জানান কামরুল ইসলাম।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি