৪ এপ্রিল ২০২৬

বিএনপির বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপির বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগবান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করা হয়েছে। এ সময় সংগঠন গতিশীল করার বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, জেলা-উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শিগগিরই শুরু করব। মহানগর উত্তরের সদস্য সংগ্রহের জন্য ২৭টি টিম করা হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে জড়িত বিতর্কিতদের সদস্য করা যাবে না। এমন কাউকে সদস্য করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ঢাকা মহানগরের কমিটি করার ক্ষেত্রে স্থানীয়দের প্রাধান্য দেয়া হবে। ঢাকা, কুমিল্লা ও সিলেটের উপনির্বাচনে প্রার্থিতার বিষয়ে কাদের বলেন, আগামী ১২ জুন মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হবে। তবে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেয়া হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি