৪ এপ্রিল ২০২৬

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ
সুলতানা মাসুমা, লক্ষ্মী পুর জেলা প্রতিনিধিঃ লক্ষীপুর থেকে পাঠানো মেহেরুল মিরাজের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেশবব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এডভোকেট শেখ জামান রিপন এ আয়োজন করেন। মিছিলটি শহরের উত্তর তেমুহনী মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়ে৷ এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এ আয়োজন করা হয়। যুবলীগ নেতা রিপনের নেতৃত্বে এতে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর আহসানুল করিম শিপন, যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, ছগির আহমেদ, সোহাগ পাটওয়ারী,কবির হোসেন রিপন ও ছাত্রলীগ নেতা রুবেল হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিপি>আর
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি