১৭ মে ২০২৬

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৪৫ পিএম
বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

 


বাংলাপ্রেস ডেস্ক: তফসিল অনুসারে, আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। কিন্তু রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। পরে ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবো না।

এর আগে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়।  সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট আবেদনটি দায়ের করেন।

আবেদনকারী ১২ জনের মধ্যে দেশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি