১৪ মে ২০২৬

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি। শুক্রবার (৩০ মে) বিকালে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। কাউন্সিলর হওয়ার পর এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল এবং পরে নির্বাচিত হলেন সভাপতি। বিসিবির ১৬ তম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বুলবুল। সভাপতির দায়িত্ব বুঝে নিতে বিসিবিতে আসেন আমিনুল ইসলাম বুলবুল। শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নতুন সভাপতি। অর্থাৎ, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব। অবশ্য দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকতে চান না জানিয়ে বুলবুল আগেই বলেছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য স্বচ্ছ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সেরা ক্রিকেট বোর্ড তৈরি করা। আমি (বিসিবির) পরবর্তী নির্বাচনে থাকতে আগ্রহী নই। সরকার আমাকে এখানে চেয়েছিল, আমি হ্যাঁ বলেছি। এখন এটা কেবল প্রক্রিয়া অনুসরণেরই ব্যাপার।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি