৪ এপ্রিল ২০২৬

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় মোট মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল। গত ১১ জানুয়ারিতে প্রথম মৃত্যুর সাড়ে তিন মাসের মধ্যে করোনা মহামারিতে এই বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় করোনা মহামারির আন্তর্জতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ হাজার ১২৬ জন, আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৬৩৩ জন। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দঁড়িয়েছে ২২ লাখ ২৬ হাজার ৯৪২ জন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৩৬৮ জন। চিকিৎসাধীন রয়েছে ১৫ লাখ ১২ হাজার ৬৭৪ জন। এদের মধ্যে সঙ্কটাপন্ন রোগীর সংখ্যা ১৩ হাজার ৩৬৯ জন।

বিশ্বে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট ৬ লাখ ৮৫ হাজার ৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪৯০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৮৬৪ জন।

আক্রান্তের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে মোট ১ লাখ ৮৮ হাজার ৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৭৮ জনের। তবে মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে স্পেন, ২৪ ঘণ্টা মারা ১৬৩ জন। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে মোট ১ লাখ৭২হাজার ৪৩৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২২ হাজার ৭৪৫ জন।

ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২৭ জন, মারা গেছে ১৭ হাজার ৯২০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৮ হাজার ৪৪৬ জন, মৃতের সংখ্যা চার হাজার ১৯৩ জন।

যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৯৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ আট হাজার ৬৯২ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৭৫ জন।

প্রতিবেশী দেশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩৫ জন, এর মধ্যে মারা গেছে ৪৫২জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা সাত হাজার ২৫ জন, মৃত্যু হয়েছে ১৩৫ জনের।

বাংলাদেশে সরকারি হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ২৬৬ জন লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৩৮ জনে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি