৩ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা এখন দুই লাখ ৪৫ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত প্রায় ৩৫ লাখ মানুষ। ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমিত ৮১ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে শনিবারও সর্বাধিক মৃত্যু হয়েছে। মারা গেছেন ১৬শ’র বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু প্রায় সাড়ে ৬৭ হাজার। আক্রান্ত ১১ লাখ ৬০ হাজার। এদিনও দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাজ্য-ইতালিতে। নতুন করে ১১শ’ মানুষের মৃত্যু হয়েছে দেশ দু’টিতে।

যুক্তরাষ্ট্রের পর এ দু’টি দেশে মৃতের সংখ্যা এখন ৩০ হাজারের কাছাকাছি। স্পেন-ফ্রান্স-জার্মানি-বেলজিয়ামসহ ইউরোপের অন্যান্য দেশে প্রাণহানির নিম্নমুখী প্রবণতা অব্যাহত। ছোঁয়াচে কোভিড নাইনটিনের নতুন হটস্পট ব্রাজিলে নতুন করে মারা গেছেন সাড়ে ৩শ’ মানুষ। দেশটিতে মোট মৃত্যু ছয় হাজার ৮শ’। আক্রান্ত সাড়ে ৯৬ হাজার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি