১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল দেখতে ঢাকায় যেসব স্থানে বসছে জায়ান্ট স্ক্রিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
বিশ্বকাপ ফাইনাল দেখতে ঢাকায় যেসব স্থানে বসছে জায়ান্ট স্ক্রিন

ছবি: সংগৃহীত।

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানীতে বইছে উৎসবের আমেজ। ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

এই মহাকাব্যিক লড়াই উপভোগ করতে ঢাকার ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছে বিশাল সব ‘ওয়াচ পার্টি’। জেনে নিন রাজধানী ঢাকার কোথায় কোথায় বড় পর্দায় দেখা যাবে এই মহারণ:

ফুটবল উৎসবের আমেজ পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হতে পারে সেরা গন্তব্য। কোকা-কোলা বাংলাদেশের সহায়তায় এখানে বরাবরের মতোই হাজার হাজার সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে থাকছে বিশেষ আয়োজন, যেখানে অতিথি হিসেবে থাকবেন জাতীয় দলের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা থাকছে জগন্নাথ হল ও পুরো হলপাড়া এলাকা জুড়ে। মিরপুর অঞ্চলের বাসিন্দারা যেতে পারেন মিরপুর সিটি ক্লাব মাঠ অথবা মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে। বনানীবাসীদের জন্য খোলা আকাশের নিচে খেলা দেখার চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে কামাল আতাতুর্ক পার্কে, যেখানে ম্যাচ শুরুর আগে থাকছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের গায়ক সঞ্জয়ের সরাসরি গান পরিবেশনা।

যারা একটু আরামদায়ক ও প্রিমিয়াম পরিবেশে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টারের ব্যবস্থা। রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভ্যাল, লেকশোর গ্র্যান্ড (গুলশান-২), হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ও ক্রাউন প্লাজাসহ বেশ কিছু পাঁচতারকা হোটেলে রয়েছে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার সুব্যবস্থা।

এ ছাড়া গুলশান-১-এ পুলিশ প্লাজার পাশে অবস্থিত ‘এলিট কনভেনশন হল’, তেজগাঁওয়ের ‘আর্টিসান ওয়াচ পার্টি’ এবং মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে অবস্থিত ‘আইসিসিএল কনভেনশন হলে’ রয়েছে বড় পর্দায় সরাসরি খেলা দেখানোর আয়োজন। তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে বসে খেলা উপভোগ করতে টিকিট কেটে নির্দিষ্ট ফি গুনতে হবে।

ফাইনাল ম্যাচের দিন এই ভেন্যুগুলোতে প্রচুর দর্শকের সমাগম হবে। শিরোপার লড়াইয়ের সেই রোমাঞ্চকর রাতটি কাটুক ফুটবলের জয়গানে! সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি