২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

বাংলাপ্রেস ডেস্ক: শেষ বাঁশি বাজিয়ে রেফারি মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিপরীতে ফাইনালে ১-০ ব্যবধানে জিতে শিরোপা উদযাপন শুরু করে স্পেন। কিন্তু এই মুহূর্তেই ম্যাচ হেরে হতাশ লিয়ান্দ্রো পারেদেস স্পেনের দুই ফুটবলারের সঙ্গে সংঘর্ষে জড়ান।

সেই ঘটনা মুহূর্তে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তাতে টনক নড়েছে ফিফার। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এবার তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ইতোমধ্যে তদন্তকারীও নিয়োগ করেছে ফিফা। তার প্রতিবেদন জমার পরেই সিদ্ধান্ত জানাবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিবিসি জানিয়েছে, যারা দোষী সাব্যস্ত হবেন, তারা শাস্তির সঙ্গে জরিমানাও গুনতে পারেন।

বিবৃতিতে ফিফা লিখেছে, স্পেন-আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে একজন তদন্তকারী নিয়োগ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি