২৪ জুন ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে মেসিকে এগিয়ে রাখলেন রোনালদো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
বিশ্বকাপ ইতিহাসে মেসিকে এগিয়ে রাখলেন রোনালদো

ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির কাছেই সবচেয়ে বেশি মানানসই।

বাংলাপ্রেস ডেস্ক:   দীর্ঘদিন ধরে ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছিল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর দখলে। পরে সেই রেকর্ড নিজের করে নেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। আর এক যুগ পর ইতিহাসের নতুন শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। রোনালদোর মতে, এই রেকর্ডের প্রকৃত দাবিদারও মেসিই।

বিশ্বকাপের নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ের দুই গোলই করেন মেসি। এই জোড়া গোলের সুবাদে ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি।

এখন পর্যন্ত বিশ্বকাপে ২৮ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর আগে ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন ক্লোসা। তিনি ২০০৬ সালে রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড গড়েছিলেন।

চলতি আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ১৬ গোলের মাইলফলকে পৌঁছে ক্লোসার পাশে নাম লেখান মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে আরও দুটি গোল করে এককভাবে শীর্ষস্থান দখল করেন আর্জেন্টাইন মহাতারকা।

এই কীর্তির পর মেসিকে অভিনন্দন জানিয়েছেন ক্লোসা। জার্মান কিংবদন্তি তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও অভিহিত করেছেন। একই সুরে কথা বলেছেন রোনালদো। ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির কাছেই সবচেয়ে বেশি মানানসই।

রোনালদো বলেন, ‘ফুটবলের দেবতাদের কাছে এই পরিসংখ্যানই প্রমাণ করে যে সে অন্য সবার চেয়ে এগিয়ে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি যদি কারও প্রাপ্য হয়, তবে সেটি অবশ্যই মেসির।’  

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের দিন মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। এরই মধ্যে ৩৯ বছরে পা দিয়েছেন তিনি। এই বয়সেও দুর্দান্ত ফর্ম ধরে রাখায় মেসির প্রশংসা করতে গিয়ে মজার ছলেই নিজের প্রসঙ্গ টানেন রোনালদো। সূত্র: যুগান্তর

হাসতে হাসতে তিনি বলেন, ‘তার বয়স ৩৮, হে ঈশ্বর! ৩৮ বছর বয়সে আমি তো চার বছর আগেই অবসর নিয়েছিলাম। তখন আমার ওজন ছিল প্রায় ১২০ কেজি!’

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতারা

১. লিওনেল মেসি — ১৮ গোল (২০০৬-২০২৬)

২. কিলিয়ান এমবাপে — ১৬ গোল (২০১৮-২০২৬)

৩. মিরোস্লাভ ক্লোসা — ১৬ গোল (২০০২-২০১৪)

৪. রোনালদো — ১৫ গোল (১৯৯৪-২০০৬)

৫. গার্ড মুলার — ১৪ গোল (১৯৭০-১৯৭৪)

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি