২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ জয়ের আনন্দেও রদ্রির মুখে মেসির প্রশংসা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
বিশ্বকাপ জয়ের আনন্দেও রদ্রির মুখে মেসির প্রশংসা

বাংলাপ্রেস ডেস্ক:  স্পেনের উৎসব তখন আকাশ ছুঁয়েছে। বিশ্বকাপ ট্রফি ঘুরে বেড়াচ্ছে এক হাত থেকে আরেক হাতে, লাল-হলুদের উল্লাসে ভেসে যাচ্ছে মেটলাইফ স্টেডিয়াম। সেই আনন্দের মাঝেও চোখে পড়ে আরেকটি দৃশ্য-মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। 

পরাজয়ের ভারে নুইয়ে পড়া সেই মুহূর্তেই ফুটবলের সবচেয়ে সুন্দর ছবিগুলোর একটি আঁকলেন রদ্রি। প্রতিপক্ষকে হারানোর আনন্দ ছাপিয়ে স্পেন অধিনায়কের কণ্ঠে ধরা পড়ল আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি নিখাদ শ্রদ্ধা।

নিউ জার্সি স্টেডিয়ামে রোববার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জেতা রদ্রি বলেন, ম্যাচ শুরুর আগে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে মেসির পাশে দাঁড়ানোই ছিল তার জন্য বিশেষ এক মুহূর্ত।

রদ্রি বলেন, সত্যি বলতে, অধিনায়কদের কিক অফের সময় তার (মেসি) সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়াটা… এটা অনেক বড় ব্যাপার। ফুটবলের জন্য তিনি যা প্রতিনিধিত্ব করেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।  

তিনি বলেন, ম্যাচ শেষে তাকে কাঁদতে দেখেছি। আমার মনে হয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য তিনি যে অবদান রেখেছেন, সেটা উপলব্ধি করেই তিনি কাঁদছিলেন। তার অর্জন ও তিনি যা কিছু দেখিয়েছেন, তার প্রতি আমার কেবল গভীর শ্রদ্ধা আছে। 

এই বিশ্বকাপে নিজের গুরুত্ব ভালোভাবেই প্রমাণ করেছেন রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের মাধ্যমে তিনি যোগ করলেন আরও একটি ব্যক্তিগত অর্জন। এর আগে ইউরো ২০২৪–এর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ও ২০২৩ সালের ব্যালন ডি’অর জেতেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার। 

বিশ্বকাপ জয়ের পাশাপাশি নতুন এক রেকর্ডও গড়েছে স্পেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলটি টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জিতেছে। এই সময়ে তারা জিতেছে ২০২৩ নেশনস লিগ, ইউরো ২০২৪ ও ২০২৬ বিশ্বকাপ। এছাড়া ২০২৫ নেশনস লিগে হয়েছিল রানার্স-আপ।

অন্যদিকে, পরাজয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি মেসি। শেষ বাঁশি বাজতেই চোখের জল লুকাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। সেই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে এবং স্পেনের শিরোপা জয়ের মাঝেও অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি