১৬ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ খেলায় বাংলাদেশের জন্য বরাদ্দ ৩ কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ পিএম
বিশ্বকাপ খেলায় বাংলাদেশের জন্য বরাদ্দ ৩ কোটি টাকা

বাংলাপ্রেস ডেস্ক:   নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই মেগা ইভেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা নারী ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ বরাদ্দ। 

নারীদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ২০২৪ সালে, সেই আসরে অংশ নেয় ১০টি দল। এবার অংশ নেবে ১২টি দল। গত আসরের তুলনায় প্রাইজমানি বেড়েছে ১০ শতাংশ। এবারের প্রাইজমানি প্রায় ১০৮ কোটি টাকা।

এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি। আর রানার্সআপ দল পাবে ১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি।

এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে এবং গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১১৫৪ ডলার বরাদ্দ রয়েছে। 

কোনো ম্যাচ না জিতলেও প্রতিযোগায় অংশ নেওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম ৩ কোটি ৫ লাখ টাকা করে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ পকেটে পুরবে ৩ কোটি ৫ লাখ টাকা।

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত বলেন, ‘নারী ক্রিকেটের অগ্রগতি দ্রুততার সঙ্গে ঘটছে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের ১২ প্রতিযোগী ও সম্মিলিত প্রাইজমানিও রেকর্ড অবস্থানে। যা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জোরালো ইঙ্গিত এবং খেলাটি বৈশ্বিকভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি