২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ নায়কের জন্য ইনেসের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
বিশ্বকাপ নায়কের জন্য ইনেসের হৃদয়ছোঁয়া শুভেচ্ছা

লামিনে ইয়ামাল ও প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস। ছবি : সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই প্রেমিক লামিনে ইয়ামালকে আবেগঘন বার্তা দিয়েছেন ইনেস গার্সিয়া সান্তোস। স্পেনের ঐতিহাসিক জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়ামালকে অভিনন্দন জানান তিনি।

সোমবার (২০ জুলাই) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

ইনস্টাগ্রামে ইয়ামালের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনেস লেখেন, ‘তুমি পেরেছ। অভিনন্দন আমার ভালোবাসা, তুমি বিশ্বচ্যাম্পিয়ন।’

ইনেসের এই বার্তার জবাবে ইয়ামালও ভালোবাসা প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা।’

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। অতিরিক্ত সময়ে ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা গোলে জয় নিশ্চিত করে দলটি। আর এই ঐতিহাসিক জয়ের পরই ইনেসের আবেগঘন বার্তা ভক্তদের নজর কাড়ে।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা নানা মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ ইনেসকে স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ বলেও মন্তব্য করেন। আবার অনেকে এই জুটিকে ‘বছরের সেরা জুটি’ বলে প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর ইয়ামাল ও ইনেসের সম্পর্কের শুরু বলে জানা যায়। ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস আগে অবশ্য জানিয়েছিলেন, তাদের সম্পর্কের পেছনে সিনেমার মতো কোনো গল্প নেই।

২০২৬ সালে এই জুটি নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনে।

ড

বিশ্বকাপ জয়ের পর মাঠে ইয়ামালকে তার ভাই কেইনের সঙ্গেও আনন্দ করতে দেখা যায়। ব্যক্তিগত আনন্দ আর দেশের ঐতিহাসিক সাফল্য—দুই মিলিয়ে ইয়ামালের জন্য রাতটি হয়ে উঠেছে বিশেষ।

এদিকে ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ—দুটি শিরোপা জেতা ইতিহাসের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন ইয়ামাল। এর আগে ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো শিরোপাও জিতেছিলেন তিনি। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি