৪ জুন ২০২৬

বিশ্বকাপ শিরোপা কার হাতে? ভবিষ্যদ্বাণী করল অপ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৪৭ পিএম
বিশ্বকাপ শিরোপা কার হাতে? ভবিষ্যদ্বাণী করল অপ্টা

১১ জুন পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।

বাংলাপ্রেস ডেস্ক:  ১১ জুন পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।  

বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি গ্রুপের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।   

অপ্টার হিসেবে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এবং ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়া।

অপ্টার মতে, এখান থেকে সরাসরি নকআউটে যাবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘বি’-তে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। তবে এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরা হয়েছে স্বাগতিক কানাডাকে।  

ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপ্টার মতে এই গ্রুপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয় হবে মরক্কো। অন্যদিকে গ্রুপ ‘ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপে যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তুরস্ক বাদ পড়বে বলে মত অপ্টার।

গ্রুপ ‘ই’-তে চমক দেখাবে কুরাসাও। জার্মানির সঙ্গে তারাও সরাসরি যাবে নকআউটে।

গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপান যাবে পরের পর্বে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আর ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি