১৪ জুন ২০২৬

গ্যালারিতে উৎসবের আমেজ, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম পরীক্ষা, সামনে কঠিন প্রতিপক্ষ মরক্কো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:১৯ বিকাল
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম পরীক্ষা, সামনে কঠিন প্রতিপক্ষ মরক্কো

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-মরক্কো, উত্তেজনায় টগবগ করছে গ্যালারি।

বাংলাপ্রেস ডেস্ক : বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গ্রুপ ‘সি’-তে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা।

ম্যাচকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামজুড়ে। ব্রাজিল ও মরক্কোর সমর্থকদের উপস্থিতিতে গ্যালারি পরিণত হয়েছে রঙিন এক মিলনমেলায়। দুই দলের খেলোয়াড়রাও প্রস্তুত নিজেদের সেরাটা উজাড় করে দিতে।

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের লক্ষ্য শিরোপা জয়ের পথে আত্মবিশ্বাসী সূচনা। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক উন্নতি করা মরক্কোও চায় শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করতে।

ফলে বিশ্বকাপের মঞ্চে দুই দলের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে কে ব্রাজিল নাকি মরক্কো।

 

বিপি/এসআর 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি