১৩ মে ২০২৬

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ঝড়ো রানের রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ঝড়ো রানের রেকর্ড

বাংলাপ্রেস ডেস্ক:   জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করে রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে রেকর্ড ২৫৪/৬ রান করেছে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ক্যারিবীয়রা আজ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে।

এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকা রেকর্ড ২৬০/৬ রান করেছিল। সেই রেকর্ড ১৯ বছর পরও অক্ষত আছে।

সোমবার ভারতের মুম্বাবাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই তাণ্ডব শুরু করে ওয়েষ্ট ইন্ডিজ।

ক্যারিবীয় দুই ওপেনার ব্রান্ডন কিং এবং অধিনায়ক শাই হোপ ৯ ও ১৪ রানে ফেরার পর। ব্যাটিংয়ে ঝর তুলেন সিমরন হিতমায়ার ও রোভম্যান পাওয়েল। এই দুই তারকার ব্যাটিং তাণ্ডবে রানের রেকর্ড গড়ে উইন্ডিজ।

দলের হয়ে সিমরন হিতমায়ার মাত্র ৩৪ বলে ৭টি চার আর ৭টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন। তার ৮০তম টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ রানের স্কোর। 

৩৫ বলে ৪টি চার আর সমান ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন রোভম্যান পাওয়েল। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে শেরেফানি রাদারফোর্ড মাত্র ১৩ বলে তিন চার আর দুই ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি