৬ জুন ২০২৬

বিশ্বকাপের আগে ইরানের জন্য সুখবর, বার্তা যুক্তরাষ্ট্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
বিশ্বকাপের আগে ইরানের জন্য সুখবর, বার্তা যুক্তরাষ্ট্রের

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এ বিষয়ে অনিশ্চয়তার অবসান হলো।

ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ায় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করে। দলটি ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর একই শহরে বেলজিয়ামের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধিদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এই প্রথম এমন একটি আসর হতে যাচ্ছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক ও সামরিক উত্তেজনা রয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি