৩ জুন ২০২৬

বিশ্বকাপের আগে নিলামে উঠল পেলের ঐতিহাসিক জার্সি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:১২ পিএম
বিশ্বকাপের আগে নিলামে উঠল পেলের ঐতিহাসিক জার্সি

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমীদের জন্য বড় এক আকর্ষণের খবর এসেছে। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা বিখ্যাত ১০ নম্বর জার্সিটি নিলামে তোলা হচ্ছে।

আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত অনলাইন নিলামে উঠবে জার্সিটি। নিলাম প্রতিষ্ঠান সোথেবিস-এর আধুনিক সংগ্রহ বিভাগের প্রধান ব্রাহ্ম ওয়াখটার একে ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে উল্লেখ করেছেন।

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পেলে দুটি গোল করেছিলেন।

বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এখনো তার রেকর্ড অক্ষুণ্ন রয়েছে।

ফাইনালের পর পেলে তার রুমমেট ও সতীর্থ দিদা’কে হাতে তৈরি জার্সিটি উপহার দেন। দীর্ঘদিন এটি দিদার পরিবারের কাছে সংরক্ষিত ছিল। পরে একটি ব্রাজিলিয়ান জাদুঘরে রাখা হয় এবং ২০০৪ সালে বর্তমান মালিক এটি সংগ্রহ করেন।

তবে বর্তমান মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

সেই ফাইনালে পেলের প্রথম গোলটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়। তিনি বুকে বল নিয়ন্ত্রণ করে একজন সুইডিশ ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বল তুলে দেন এবং পরে জালে জড়ান। ম্যাচের শেষ দিকে হেড থেকে আসে তার দ্বিতীয় গোল।

পরে পেলে ১৯৭০ সালে নিজের তৃতীয় বিশ্বকাপ জয় করেন।

মজার বিষয় হলো, সেই আসরের অন্যতম ভেন্যু ছিল এস্তাদিও আজতেকায় এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি